ঝালকাঠিতে দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধি
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪০ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
ঝালকাঠিতে দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত.
ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে স্থানীয় ফাইভস্টার ক্লাবের আয়োজনে খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু। আবদুল হালিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিনয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সরদার এনামুল হক এলিন।অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী-শিশু অপরাধ দমন ট্রাইবুনালের পিপি এডভোকেট আককাস সিকদার প্রমুখ।ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠের চারিপাশ ও আশপাশের ভবনে দর্শকদের উপছে পড়া উপস্থিতি ছিলো। খেলায় ১ নম্বর ওয়ার্ড ফার্স্ট ট্রাক দলকে ০-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কিংস অব দরগাবাড়ি দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় দুই দলের খেলোয়াড়রা নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শন করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মাসব্যাপী এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।প্রধান অতিথি ও সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে সহায়তা করে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে স্থানীয় ফাইভস্টার ক্লাবের আয়োজনে খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু। আবদুল হালিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিনয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সরদার এনামুল হক এলিন।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী-শিশু অপরাধ দমন ট্রাইবুনালের পিপি এডভোকেট আককাস সিকদার প্রমুখ।
ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠের চারিপাশ ও আশপাশের ভবনে দর্শকদের উপছে পড়া উপস্থিতি ছিলো। খেলায় ১ নম্বর ওয়ার্ড ফার্স্ট ট্রাক দলকে ০-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কিংস অব দরগাবাড়ি দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় দুই দলের খেলোয়াড়রা নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শন করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মাসব্যাপী এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
প্রধান অতিথি ও সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে সহায়তা করে।