আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ
ঢাকা প্রোব প্রতিবেদক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২৬ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ.
রাজধানীতে অটোরিকশার বেপরোয়া চলাচল বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ প্রসঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগের পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে কাজ করছে।শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।নূরুল ইসলাম মনি বলেন, এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে।জাতীয় সংসদে ছয়টি আসন পাওয়া একটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করে চিফ হুইপ বলেন, তাদের অনেকের বক্তব্য অশ্লীল। ৫ আগস্টের পর থেকে এ ধরনের বক্তব্য শুনতে হচ্ছে উল্লেখ করে তিনি রাজনৈতিক অঙ্গন থেকে অশ্লীলতা দূর করার আহ্বান জানান।সরকার গঠনের পাঁচ-ছয় মাসের মধ্যে বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সমালোচনাও করেন তিনি। নূরুল ইসলাম মনি বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখন অর্থনীতি ও গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। প্রতিবারই বিএনপি দেশকে সংকট থেকে টেনে তুলেছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, বর্তমান সরকার সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায় দৃষ্টান্ত স্থাপন করেছে।দেশে বিদ্যুৎ ও গ্যাসসংকটের জন্য শেখ হাসিনার সরকারের নীতিকে দায়ী করে চিফ হুইপ বলেন, বর্তমান সরকার এ সংকট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।হামের টিকা কার্যক্রম নিয়েও বক্তব্য দেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, দুই বছর হামের টিকা দেওয়া হয়নি। যথাযথভাবে টিকা না দেওয়ার কারণে বর্তমান সরকারকে এর মাশুল দিতে হচ্ছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
রাজধানীতে অটোরিকশার বেপরোয়া চলাচল বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ প্রসঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগের পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে কাজ করছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম মনি বলেন, এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে।
জাতীয় সংসদে ছয়টি আসন পাওয়া একটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করে চিফ হুইপ বলেন, তাদের অনেকের বক্তব্য অশ্লীল। ৫ আগস্টের পর থেকে এ ধরনের বক্তব্য শুনতে হচ্ছে উল্লেখ করে তিনি রাজনৈতিক অঙ্গন থেকে অশ্লীলতা দূর করার আহ্বান জানান।
সরকার গঠনের পাঁচ-ছয় মাসের মধ্যে বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সমালোচনাও করেন তিনি। নূরুল ইসলাম মনি বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখন অর্থনীতি ও গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। প্রতিবারই বিএনপি দেশকে সংকট থেকে টেনে তুলেছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, বর্তমান সরকার সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায় দৃষ্টান্ত স্থাপন করেছে।
দেশে বিদ্যুৎ ও গ্যাসসংকটের জন্য শেখ হাসিনার সরকারের নীতিকে দায়ী করে চিফ হুইপ বলেন, বর্তমান সরকার এ সংকট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
হামের টিকা কার্যক্রম নিয়েও বক্তব্য দেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, দুই বছর হামের টিকা দেওয়া হয়নি। যথাযথভাবে টিকা না দেওয়ার কারণে বর্তমান সরকারকে এর মাশুল দিতে হচ্ছে।