শনিবারবাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যা মামলায় সুমন নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান শুক্রবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে। তিনি নিহত স্কুলছাত্রীকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক।

এসপি বলেন, সুমনকে নিয়ে পুলিশ কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছে। সেখানে পৌঁছানোর পর সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে সংবাদ সম্মেলনের সময় নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জান্নাতুল যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা আব্দুল আলিম রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা অঞ্চলে চাকরি করেন। পরিবারটি নগরীর রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত।

এ ঘটনায় জান্নাতুলের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় মানুষের জন্য ছানী রোগী বাছাই ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় মানুষের জন্য ছানী রোগী বাছাই ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
লক্ষণশ্রী ইউপির চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মুফতি ত্বাহা

লক্ষণশ্রী ইউপির চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মুফতি ত্বাহা

মো. শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন সমঝোতায় চ্যালেঞ্জ কী

গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন সমঝোতায় চ্যালেঞ্জ কী

বিশেষ প্রতিনিধি, সঞ্জয় মজুমদার
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।