শনিবারবাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

প্রবাসীরা এডি ব্যাংকেও খুলতে পারবেন এনআরসিটিএ হিসাব

প্রবাসীরা এডি ব্যাংকেও খুলতে পারবেন এনআরসিটিএ হিসাব
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট (এনআরসিটিএ) পরিচালনার নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকেও এ হিসাব খোলা ও পরিচালনা করা যাবে।

নতুন ব্যবস্থায় প্রবাসীরা সঞ্চয়ী, চলতি ও মেয়াদি—এই তিন ধরনের হিসাব খুলতে পারবেন। এসব হিসাবে জমা অর্থ দিয়ে দেশে খরচ মেটানো, বিনিয়োগ ও ঋণ নেওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি নির্ধারিত নিয়মে অর্থ বিদেশেও পাঠানো যাবে।

বিদেশ থেকে ব্যাংক, এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে পাঠানো অর্থ এ হিসাবে জমা রাখা যাবে। এ ছাড়া প্রবাসীরা নিজেদের বৈদেশিক মুদ্রার হিসাব থেকে অর্থ স্থানান্তর করেও এনআরসিটিএ হিসাবে জমা রাখতে পারবেন।

এ হিসাবে জমা অর্থ দিয়ে দেশে বিভিন্ন খরচ মেটানো যাবে। অন্য ব্যাংক হিসাবেও টাকা স্থানান্তর করা যাবে। পাশাপাশি অনুমোদিত খাতে বিনিয়োগের সুযোগ থাকবে। এ হিসাবের জমা অর্থ জামানত রেখে ঋণও নেওয়া যাবে।

নতুন নিয়মে হিসাবের মূল অর্থের পাশাপাশি এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফাও বিদেশে পাঠানো যাবে। এতে প্রবাসীরা দেশে অর্থ জমা রাখা এবং প্রয়োজন অনুযায়ী তা ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন।

প্রবাসীদের ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে অনলাইনে হিসাব খোলা ও ই-ব্যাংকিং সেবা দেওয়ার সুযোগও রাখা হয়েছে। ফলে বিদেশে অবস্থান করেও প্রবাসীরা এসব সুবিধা ব্যবহার করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় মানুষের জন্য ছানী রোগী বাছাই ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় মানুষের জন্য ছানী রোগী বাছাই ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
লক্ষণশ্রী ইউপির চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মুফতি ত্বাহা

লক্ষণশ্রী ইউপির চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মুফতি ত্বাহা

মো. শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন সমঝোতায় চ্যালেঞ্জ কী

গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন সমঝোতায় চ্যালেঞ্জ কী

বিশেষ প্রতিনিধি, সঞ্জয় মজুমদার
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।