ডিএনসিসি প্রশাসকের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, চাইলেন প্রমাণ
ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
ডিএনসিসি প্রশাসকের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, চাইলেন প্রমাণ.
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ব্যক্তিগত মালিকানায় ৭০০টি অটোরিকশা থাকার বিষয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।শুক্রবার (৯ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান।বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ডিএনসিসি প্রশাসকের বক্তব্যের মাধ্যমে মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করা হয়েছে বলে প্রতীয়মান হয়। এ ধরনের বক্তব্যকে কাল্পনিক, অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট উল্লেখ করে এর নিন্দা জানায় দলটি।এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে ডিএনসিসি প্রশাসকের কাছ থেকে তথ্যনির্ভর ও শালীন বক্তব্য প্রত্যাশিত। কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার ব্যক্তিগত মালিকানায় ৭০০টি অটোরিকশা থাকার মতো অভিযোগ করার আগে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা প্রয়োজন।তিনি আরও বলেন, অটোরিকশা চলাচল, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং চালকদের জীবিকার বিষয়গুলো জনস্বার্থের আলোকে বিবেচনা করা দরকার। এসব বিষয়ে রাজনৈতিক দলের বক্তব্যের বিরোধিতা করতে হলে যুক্তি, তথ্য ও বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে তা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।বিবৃতিতে ডিএনসিসি প্রশাসককে তার বক্তব্যের পক্ষে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য প্রমাণ জনসমক্ষে উপস্থাপনের আহ্বান জানানো হয়। প্রমাণ দিতে ব্যর্থ হলে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশেরও দাবি জানিয়েছে জামায়াত।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ব্যক্তিগত মালিকানায় ৭০০টি অটোরিকশা থাকার বিষয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।
শুক্রবার (৯ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ডিএনসিসি প্রশাসকের বক্তব্যের মাধ্যমে মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করা হয়েছে বলে প্রতীয়মান হয়। এ ধরনের বক্তব্যকে কাল্পনিক, অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট উল্লেখ করে এর নিন্দা জানায় দলটি।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে ডিএনসিসি প্রশাসকের কাছ থেকে তথ্যনির্ভর ও শালীন বক্তব্য প্রত্যাশিত। কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার ব্যক্তিগত মালিকানায় ৭০০টি অটোরিকশা থাকার মতো অভিযোগ করার আগে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, অটোরিকশা চলাচল, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং চালকদের জীবিকার বিষয়গুলো জনস্বার্থের আলোকে বিবেচনা করা দরকার। এসব বিষয়ে রাজনৈতিক দলের বক্তব্যের বিরোধিতা করতে হলে যুক্তি, তথ্য ও বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে তা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে ডিএনসিসি প্রশাসককে তার বক্তব্যের পক্ষে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য প্রমাণ জনসমক্ষে উপস্থাপনের আহ্বান জানানো হয়। প্রমাণ দিতে ব্যর্থ হলে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশেরও দাবি জানিয়েছে জামায়াত।