শনিবারবাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা সহ্য করা হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা সহ্য করা হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার সঙ্গে জড়িত কোনো এজেন্সিকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ২৫টি ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ব্যবস্থাপনা ও অর্থায়নে ট্রলিগুলো দেওয়া হয়।

মন্ত্রী বলেন, প্রবাসীদের বিমানবন্দরে সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ‘প্রবাসী কার্ড’ ও ‘প্রবাসী ব্যাংক’সহ প্রবাসীদের জন্য বিভিন্ন সেবা চালুর বিষয়ে কাজ চলছে। প্রবাসীদের সমস্যা শুনতে সপ্তাহে অন্তত এক দিন সময় বরাদ্দ রাখতে সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রবাসীদের সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে ধাপে ধাপে বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি কমানো এবং সেবা সহজ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কারিগরি দক্ষতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এ জন্য দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি কওমি মাদ্রাসাগুলোতেও কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন এবং সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবর রব চৌধুরী ফয়সল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় মানুষের জন্য ছানী রোগী বাছাই ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় মানুষের জন্য ছানী রোগী বাছাই ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
লক্ষণশ্রী ইউপির চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মুফতি ত্বাহা

লক্ষণশ্রী ইউপির চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মুফতি ত্বাহা

মো. শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন সমঝোতায় চ্যালেঞ্জ কী

গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন সমঝোতায় চ্যালেঞ্জ কী

বিশেষ প্রতিনিধি, সঞ্জয় মজুমদার
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।