ডিসেম্বরের মধ্যেই বেরোবির মেগা প্রকল্প বাস্তবায়নের আশ্বাস ইউজিসি সদস্যের.
চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চলমান মেগা প্রকল্পের কাজ দৃশ্যমান ও বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার (৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘শহীদ আবু সাঈদ গেট’-এর উদ্বোধন-পরবর্তী আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের সব মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। কাজের মান নিয়ে কোনো আপস করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের সুফল যেন শিক্ষার্থীরা পায়, তা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড ও সার্বিক অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকল্পে বরাদ্দ করা অর্থের যথাযথ ও সময়মতো ব্যবহার নিশ্চিত করাও জরুরি। শহীদ আবু সাঈদ গেটের উদ্বোধন প্রসঙ্গে ইউজিসি সদস্য বলেন, শহীদ আবু সাঈদ গেট কেবল একটি ভৌত অবকাঠামো বা প্রবেশদ্বার নয়, এটি আমাদের অধিকার আদায় ও বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার প্রতীক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এই চেতনার আলোকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনসংক্রান্ত কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বাস দেন। অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চলমান মেগা প্রকল্পের কাজ দৃশ্যমান ও বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘শহীদ আবু সাঈদ গেট’-এর উদ্বোধন-পরবর্তী আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের সব মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। কাজের মান নিয়ে কোনো আপস করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের সুফল যেন শিক্ষার্থীরা পায়, তা নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড ও সার্বিক অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকল্পে বরাদ্দ করা অর্থের যথাযথ ও সময়মতো ব্যবহার নিশ্চিত করাও জরুরি।
শহীদ আবু সাঈদ গেটের উদ্বোধন প্রসঙ্গে ইউজিসি সদস্য বলেন, শহীদ আবু সাঈদ গেট কেবল একটি ভৌত অবকাঠামো বা প্রবেশদ্বার নয়, এটি আমাদের অধিকার আদায় ও বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার প্রতীক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এই চেতনার আলোকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনসংক্রান্ত কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।