শনিবারবাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

নাগরিকদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার: অর্থমন্ত্রী

নাগরিকদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার: অর্থমন্ত্রী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

বর্তমান সরকার নাগরিকদের একে একে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার তার দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে নির্মিত দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন হলো। মানুষ এই ট্র্যাক ব্যবহার করে অফিসে যাতায়াত করতে পারবে। পাশাপাশি শরীরচর্চার সুযোগ পাবে, যা শরীর ও মন সুস্থ রাখতে সহায়ক হবে।

সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ নেওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, নগরের খালগুলোর পাড়সহ অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে সাইকেল ট্র্যাক নির্মাণ করতে হবে। এ ক্ষেত্রে তিনি নিজের অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্য আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ ও এনামুল হকের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, তারাও যেন নিজ নিজ এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ নেন। এর মাধ্যমে মানুষকে ঘরের বাইরে এসে শরীরচর্চার সুযোগ করে দেওয়া সম্ভব হবে।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে তিন সংসদ সদস্য ছাড়াও নগর বিএনপির শীর্ষ নেতারা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় মানুষের জন্য ছানী রোগী বাছাই ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় মানুষের জন্য ছানী রোগী বাছাই ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
লক্ষণশ্রী ইউপির চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মুফতি ত্বাহা

লক্ষণশ্রী ইউপির চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মুফতি ত্বাহা

মো. শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন সমঝোতায় চ্যালেঞ্জ কী

গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন সমঝোতায় চ্যালেঞ্জ কী

বিশেষ প্রতিনিধি, সঞ্জয় মজুমদার
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।