রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মাছ চাষে নতুন প্রযুক্তি, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ নরওয়ের

মাছ চাষে নতুন প্রযুক্তি, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ নরওয়ের
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বাংলাদেশের মৎস্য খাতে আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে নরওয়ের সঙ্গে নতুন করে আলোচনা হয়েছে। স্থলভিত্তিক আধুনিক মৎস্যচাষ পদ্ধতি বাংলাদেশে চালুর পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

মঙ্গলবার  (১১ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। বৈঠকে নরওয়ের আধুনিক মৎস্যচাষ প্রযুক্তি, বিনিয়োগ ও জ্ঞান হস্তান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে নরওয়ের মৎস্য প্রযুক্তি প্রতিষ্ঠান নোরাস ওয়াটারটেক এএসের আঞ্চলিক প্রতিনিধি অ্যাজাইল রিসোর্সেসের মাধ্যমে আধুনিক স্থলভিত্তিক মৎস্যচাষ পদ্ধতি উপস্থাপন করা হয়। এ প্রযুক্তির মাধ্যমে সীমিত জায়গায় নিয়ন্ত্রিত পরিবেশে মাছ উৎপাদনের সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

নরওয়ের রাষ্ট্রদূত বৈঠকে বাংলাদেশের মৎস্য খাতে বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তির জ্ঞান হস্তান্তরের সুযোগ ও সম্ভাবনা অন্বেষণের আগ্রহের কথা জানান।

এ সময় গ্যালান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কবীর আহমেদ ভূঁইয়া, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেবি রানী কর্মকার, নরওয়েজিয়ান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, অ্যাজাইল রিসোর্সেসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান খান সোহেল উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নরওয়ের আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশের মৎস্য খাতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই মাছ চাষের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।