শুক্রবারবাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

জাতিসংঘ নির্বাচনে মার্কিন প্রার্থীদের প্রতি বাংলাদেশের সমর্থন চায় যুক্তরাষ্ট্র

জাতিসংঘ নির্বাচনে মার্কিন প্রার্থীদের প্রতি বাংলাদেশের সমর্থন চায় যুক্তরাষ্ট্র
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্তের কথা বাংলাদেশকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থার আসন্ন নির্বাচনে মার্কিন প্রার্থীদের প্রতি বাংলাদেশের সমর্থন চেয়েছে দেশটি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলান এসব বিষয় জানান।

সাক্ষাতে মানবপাচার ও যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবপাচার প্রতিবেদন (টিআইপি), জ্বালানি, বিশেষ করে এলপিজি, শিক্ষা ও প্রশিক্ষণ এবং ফুলব্রাইট কমিশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। পাশাপাশি জাতিসংঘ ও এর সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রার্থীদের প্রতি বাংলাদেশের সমর্থন কামনা করেন তিনি।

এ সময় বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাম্প্রতিক সিলিকন ভ্যালি সফর নিয়েও জানতে চান এরিক গিলান।

জবাবে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রোহিঙ্গাদের জন্য মার্কিন আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান।

জাতিসংঘ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নির্বাচনে মার্কিন প্রার্থীদের সমর্থনের অনুরোধগুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন তিনি।

সিলিকন ভ্যালি সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ক্যালিফোর্নিয়ার সফরটি সফল হয়েছে। সেখানে প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্টার্ট-আপ ও প্রযুক্তি কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বেশ কয়েকটি ফলপ্রসূ বৈঠক হয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের দায়ে ৬০ বছর কারাদণ্ড

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের দায়ে ৬০ বছর কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
দেশে এত গ্র্যাজুয়েট, তবু প্রতিষ্ঠান পরিচালনায় বিদেশি কর্মী কেন

দেশে এত গ্র্যাজুয়েট, তবু প্রতিষ্ঠান পরিচালনায় বিদেশি কর্মী কেন

ঢাকা প্রোব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।