অনুমোদন ছাড়াই মালয়েশিয়া গমনেচ্ছুদের মেডিকেল, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা.
রাজধানীর পল্টনে সরকারি অনুমোদন ছাড়াই মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ও মেডিকেল রিপোর্ট দেওয়ার অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।মন্ত্রণালয় জানায়, পল্টনের ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’-এ অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। গত ২০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি ১৪ জন মালয়েশিয়াগামী ব্যক্তির মেডিকেল পরীক্ষা করে রিপোর্ট দিয়েছে। তবে এ ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও রিপোর্ট দেওয়ার কোনো সরকারি অনুমোদন প্রতিষ্ঠানটির ছিল না।এ ছাড়া একই ভবনে ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’-এর সাইনবোর্ডের পাশাপাশি ‘সামিহা ডায়াগনস্টিক সেন্টার’ নামে আরেকটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছিল। এর মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম চালানোর প্রমাণও পাওয়া গেছে।জনস্বার্থ ও বৈদেশিক কর্মসংস্থান খাতের শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। পরে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বৈদেশিক কর্মসংস্থান খাতে অনিয়ম, প্রতারণা ও অনুমোদনহীন কার্যক্রমের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। মালয়েশিয়াগামী কর্মীদের নিয়ে কোনো প্রতিষ্ঠানকে প্রতারণার সুযোগ দেওয়া হবে না।মন্ত্রী বলেন, যেসব প্রতিষ্ঠান ভুয়া বা প্রতারণামূলকভাবে বিদেশগামীদের মেডিকেল রিপোর্ট দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কর্মীদের স্বার্থ রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
রাজধানীর পল্টনে সরকারি অনুমোদন ছাড়াই মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ও মেডিকেল রিপোর্ট দেওয়ার অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, পল্টনের ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’-এ অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। গত ২০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি ১৪ জন মালয়েশিয়াগামী ব্যক্তির মেডিকেল পরীক্ষা করে রিপোর্ট দিয়েছে। তবে এ ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও রিপোর্ট দেওয়ার কোনো সরকারি অনুমোদন প্রতিষ্ঠানটির ছিল না।
এ ছাড়া একই ভবনে ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’-এর সাইনবোর্ডের পাশাপাশি ‘সামিহা ডায়াগনস্টিক সেন্টার’ নামে আরেকটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছিল। এর মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম চালানোর প্রমাণও পাওয়া গেছে।
জনস্বার্থ ও বৈদেশিক কর্মসংস্থান খাতের শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। পরে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বৈদেশিক কর্মসংস্থান খাতে অনিয়ম, প্রতারণা ও অনুমোদনহীন কার্যক্রমের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। মালয়েশিয়াগামী কর্মীদের নিয়ে কোনো প্রতিষ্ঠানকে প্রতারণার সুযোগ দেওয়া হবে না।
মন্ত্রী বলেন, যেসব প্রতিষ্ঠান ভুয়া বা প্রতারণামূলকভাবে বিদেশগামীদের মেডিকেল রিপোর্ট দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কর্মীদের স্বার্থ রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে।