শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেটসহ চোরাকারবারি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেটসহ চোরাকারবারি গ্রেপ্তার.
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিদেশি ব্র্যান্ডের ৩০ কার্টন সিগারেটসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।রোববার (২৭ জুলাই) সকাল ১০টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। পরে গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে আমদানি করা বিদেশি ব্র্যান্ডের ৩০ কার্টন সিগারেট জব্দ করা হয়।গ্রেপ্তার ব্যক্তি হলেন মজিবুর রহমান (পিতা: নুর আহমদ)। তাঁর বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার দক্ষিণ রূপকানিয়া এলাকায়।এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জেলা গোয়েন্দা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিদেশি ব্র্যান্ডের ৩০ কার্টন সিগারেটসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৭ জুলাই) সকাল ১০টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। পরে গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে আমদানি করা বিদেশি ব্র্যান্ডের ৩০ কার্টন সিগারেট জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মজিবুর রহমান (পিতা: নুর আহমদ)। তাঁর বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার দক্ষিণ রূপকানিয়া এলাকায়।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জেলা গোয়েন্দা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।