রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জবি প্রেসক্লাবের নিন্দা
জবি প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৩ AM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জবি প্রেসক্লাবের নিন্দা.
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।সোমবার (৫ অক্টোবর) জবি প্রেসক্লাবের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রোকুনুজ্জামান গোলাম রাব্বী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।বিবৃতিতে জবি প্রেসক্লাবের সভাপতি মো. মুসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. লিমন ইসলাম বলেন, গণমাধ্যম সূত্রে তাঁরা জানতে পেরেছেন, রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে ভিডিও ধারণকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা হয়।হামলায় দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান ও আগামীর সময়ের জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিক আহত হন। তাঁদের মধ্যে জাহিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পেয়ে চিকিৎসাধীন রয়েছেন।জবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সাংবাদিকেরা ক্যাম্পাসের বিভিন্ন ঘটনা, অনিয়ম ও সংশ্লিষ্ট বিষয় গণমাধ্যমে তুলে ধরেন। দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন কিংবা সংবাদ সংগ্রহে বাধা দেওয়া স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকেরা যাতে দায়িত্ব পালনে বাধার মুখে না পড়েন, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।জবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ হামলার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তাঁরা আহত সাংবাদিকদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করারও আহ্বান জানান। পাশাপাশি দেশের সব সাংবাদিকের নির্বিঘ্নে, নিরাপদে ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৫ অক্টোবর) জবি প্রেসক্লাবের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রোকুনুজ্জামান গোলাম রাব্বী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে জবি প্রেসক্লাবের সভাপতি মো. মুসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. লিমন ইসলাম বলেন, গণমাধ্যম সূত্রে তাঁরা জানতে পেরেছেন, রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে ভিডিও ধারণকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা হয়।
হামলায় দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান ও আগামীর সময়ের জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিক আহত হন। তাঁদের মধ্যে জাহিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পেয়ে চিকিৎসাধীন রয়েছেন।
জবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সাংবাদিকেরা ক্যাম্পাসের বিভিন্ন ঘটনা, অনিয়ম ও সংশ্লিষ্ট বিষয় গণমাধ্যমে তুলে ধরেন। দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন কিংবা সংবাদ সংগ্রহে বাধা দেওয়া স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকেরা যাতে দায়িত্ব পালনে বাধার মুখে না পড়েন, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
জবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ হামলার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তাঁরা আহত সাংবাদিকদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করারও আহ্বান জানান। পাশাপাশি দেশের সব সাংবাদিকের নির্বিঘ্নে, নিরাপদে ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।