পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত.
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে ‘ইমাম-ওলামা মাশায়েখ সম্মেলন ও দোয়া অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) পিরোজপুর জেলা পরিষদ চত্বরে জেলা ওলামা দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম জামাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জাতীয় সংসদ ভবনে 'বিসমিল্লাহির রহমানির রহিম' এবং 'লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ' প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীলতার প্রমাণ দিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রায় সাড়ে চার লাখ মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সামাজিক মূল্যায়ন ও সম্মান নিশ্চিত করা হবে।” তিনি আরও জানান, সাধারণ শিক্ষায় ধর্মীয় শিক্ষাকে সংকুচিত করার অপচেষ্টা রোধে প্রতিটি বিদ্যালয়ে অন্তত একজন করে কওমি বা আলিয়া ঘরানার ধর্ম শিক্ষক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিগত ১৭ বছর ধরে আলেমদের ওপর চলা নজরদারি ও বিধিনিষেধের অবসান ঘটিয়ে ধর্মীয় স্বাধীনতার পরিবেশ তৈরি করা হবে বলেও জানান তিনি। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, “বিগত দিনে আলেম-ওলামাগণ চরম নির্যাতন ও বৈষম্যের শিকার হয়েছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি মসজিদে ইমাম-খতিবদের সামাজিক মর্যাদা রক্ষা এবং দেশ গড়ার কাজে ওলামা সমাজকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে জাতীয়তাবাদী ওলামা দল কাজ করে যাচ্ছে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব এস.এম সাইদুল ইসলাম কিসমত। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে জেলা ও উপজেলার বিপুল সংখ্যক ওলামা-মাশায়েখ ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে ‘ইমাম-ওলামা মাশায়েখ সম্মেলন ও দোয়া অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) পিরোজপুর জেলা পরিষদ চত্বরে জেলা ওলামা দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম জামাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জাতীয় সংসদ ভবনে 'বিসমিল্লাহির রহমানির রহিম' এবং 'লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ' প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীলতার প্রমাণ দিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রায় সাড়ে চার লাখ মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সামাজিক মূল্যায়ন ও সম্মান নিশ্চিত করা হবে।”
তিনি আরও জানান, সাধারণ শিক্ষায় ধর্মীয় শিক্ষাকে সংকুচিত করার অপচেষ্টা রোধে প্রতিটি বিদ্যালয়ে অন্তত একজন করে কওমি বা আলিয়া ঘরানার ধর্ম শিক্ষক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিগত ১৭ বছর ধরে আলেমদের ওপর চলা নজরদারি ও বিধিনিষেধের অবসান ঘটিয়ে ধর্মীয় স্বাধীনতার পরিবেশ তৈরি করা হবে বলেও জানান তিনি।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, “বিগত দিনে আলেম-ওলামাগণ চরম নির্যাতন ও বৈষম্যের শিকার হয়েছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি মসজিদে ইমাম-খতিবদের সামাজিক মর্যাদা রক্ষা এবং দেশ গড়ার কাজে ওলামা সমাজকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে জাতীয়তাবাদী ওলামা দল কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব এস.এম সাইদুল ইসলাম কিসমত।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে জেলা ও উপজেলার বিপুল সংখ্যক ওলামা-মাশায়েখ ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।