সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান হাদি দল

জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান হাদি দল
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটির (ওডিডিএস) আয়োজনে অনুষ্ঠিত ‘মুনজারা-এ সলিমুল্লাহ’ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ ওসমান হাদি’ দল। গত ৩ অক্টোবর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আটটি বিতর্ক দল অংশ নেয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে ছিল কবি নজরুল কলেজ ডিবেটিং ক্লাব, সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাব, ডিবেট ফোরাম রংপুর ও ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। এ ছাড়া বিভিন্ন বিতর্ক সংগঠনের দলও এতে অংশ নেয়।

চূড়ান্ত পর্বে যুক্তিনির্ভর উপস্থাপনা ও দক্ষতার মাধ্যমে চ্যাম্পিয়ন হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ ওসমান হাদি’ দল। রানারআপ হয়েছে ডিবেট ফোরাম রংপুর।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন দলের হয়ে বিতর্কে অংশ নেন সিফাত ফয়সল, আহমেদ তাহমিদ শাফি ও তুষার শুভ্র।

দলনেতা সিফাত ফয়সল বলেন, ‘মুনজারা-এ সলিমুল্লাহ’ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পেরে তাঁরা আনন্দিত ও গর্বিত। এ অর্জন শুধু তিনজনের নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতর্কাঙ্গনের সঙ্গে যুক্ত সবার।

সিফাত ফয়সল বলেন, পুরো প্রতিযোগিতায় দলের সমন্বয়, পারস্পরিক আস্থা ও যুক্তির প্রতি দৃঢ়তা ছিল তাঁদের সবচেয়ে বড় শক্তি। প্রতিটি পর্বে তাঁরা নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন।

চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের দক্ষ বিতার্কিকদের সঙ্গে বিতর্ক করার অভিজ্ঞতাও তাঁদের জন্য মূল্যবান বলে জানান তিনি।

আয়োজনের জন্য ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটিকে ধন্যবাদ জানান সিফাত ফয়সল। একই সঙ্গে দলের সদস্য তাহমিদ শাফি ও তুষার শুভ্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতর্কচর্চার সঙ্গে যুক্ত শুভাকাঙ্ক্ষী এবং পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ভবিষ্যতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতর্কচর্চাকে আরও এগিয়ে নিতে কাজ করার প্রত্যয়ও জানান দলনেতা।

ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটির সভাপতি শাহরিয়ার তানভীর বলেন, ‘মুনজারা-এ সলিমুল্লাহ’ আয়োজনটি সফলভাবে শেষ করতে পেরে তাঁরা আনন্দিত। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকদের একত্র করে সুন্দর ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করাই তাঁদের মূল লক্ষ্য ছিল।

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি দল যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনার মাধ্যমে দক্ষতার পরিচয় দিয়েছে বলে জানান শাহরিয়ার তানভীর।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ ওসমান হাদি’ দলকে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানান। একই সঙ্গে রানারআপ ডিবেট ফোরাম রংপুরসহ সব অংশগ্রহণকারী দল ও বিতার্কিককে ধন্যবাদ জানান।

ভবিষ্যতে বিতর্কচর্চাকে আরও বিস্তৃত করতে এবং তরুণ বিতার্কিকদের জন্য এ ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা জানান ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটির সভাপতি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।