সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

দশ বছর পর দাম্পত্যে ইতি টানলেন প্রীতম-শেহতাজ

দশ বছর পর দাম্পত্যে ইতি টানলেন প্রীতম-শেহতাজ
প্রীতম ও শেহতাজ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

রোববার (৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম ও শেহতাজ।

ফেসবুকে দেওয়া পোস্টে প্রীতম হাসান বলেন, ‘আমি ও শেহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

শেহতাজও সামাজিক যোগাযোগমাধ্যমে একই বিবৃতি দিয়েছেন। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তাঁরা দুজনই কৃতজ্ঞ বলে জানিয়েছেন।

বিবৃতিতে তাঁরা বলেন, একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে। তবে সময়ের সঙ্গে তাঁরা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।

প্রীতম বলেন, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। অনেক ভেবেচিন্তে নিজেদের মধ্যে আলোচনা করেছেন তাঁরা। পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

তিনি বলেন, বর্তমানে তাঁরা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। জীবনের নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চান তাঁরা।

এই পরিবর্তনের সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ।

তাঁরা আশা প্রকাশ করেছেন, বিষয়টি তাঁদের দুজনের প্রতিই সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হবে। সব সময় পাশে থাকা এবং ভালোবাসা ও সমর্থনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।

বিয়ে ২০২২ সালে

দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২২ সালের ২৯ অক্টোবর বিয়ে করেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। শ্রীমঙ্গলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ে হয়।

বিয়ের পরও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও স্মৃতি ভাগ করে নিতে দেখা গেছে তাঁদের।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।