সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে আখতারুজ্জামানের কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

তবে শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট-সংলগ্ন ধামাল কোট এলাকার ১০ নম্বর রোডের ৩৫ নম্বর বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি স্বপরিবারে মদিনা থেকে ঢাকায় আসেন। শাহজালাল বিমানবন্দরে লাগেজ, ট্রলি ও জমজমের পানি নিয়ে বিলম্বের জেরে মেজর (অব.) আখতারুজ্জামান উত্তেজিত হয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে গালিগালাজ ও হুমকি দেন।

অভিযোগে আরও বলা হয়, তিনি বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনকে গালিগালাজের একপর্যায়ে শারীরিকভাবে আঘাত করেন। এ ছাড়া বিমান ও পর্যটনমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য, বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের হুমকি এবং সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল বা পাত্র ট্রলি থেকে ফেলে দেওয়ার অভিযোগও রয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।