সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

রাশিয়ার আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে ১০০ নম্বর পেয়ে স্বর্ণজয়ী সুনামগঞ্জের আয়মান

রাশিয়ার আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে ১০০ নম্বর পেয়ে স্বর্ণজয়ী সুনামগঞ্জের আয়মান
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
রাশিয়ার সিরিয়াসে অনুষ্ঠিত IOCE Sirius, Russia-2026 প্রতিযোগিতায় ১৪টি দেশের ৭০ জন প্রতিযোগী অংশ নেন। এতে আয়মান ১০০-এর মধ্যে পূর্ণ ১০০ নম্বর পেয়ে সর্বোচ্চ স্থান অর্জন করে। অসাধারণ এই ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাকে স্বর্ণপদক এবং ‘Absolute Champion’ শিরোপা দেওয়া হয়।

আয়মান বর্তমানে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। প্রতিযোগিতায় তার পরের দুটি স্থান অর্জন করেন রাশিয়া ও জিম্বাবুয়ের দুই প্রতিযোগী। দেশভিত্তিক অর্জনে পাকিস্তান ও রাশিয়া স্বর্ণপদক পেয়েছে, আর বাংলাদেশ অর্জন করেছে ব্রোঞ্জ পদক।

এর আগে আয়মান প্রথম বাংলাদেশ জলবায়ু অলিম্পিয়াড (BOCE)-এ জাতীয় পর্যায়ে হাইস্কুল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জাতীয় পর্যায়ের পর আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও সাফল্য ধরে রেখে জলবায়ু ও পরিবেশবিষয়ক জ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে সে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য দৃষ্টান্ত তৈরি করেছে।

আয়মানের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক গ্রামে। তার বাবা শাহ আলম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একজন প্রকৌশলী। তার চাচা ডা. নাসির উদ্দিন।

আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে পূর্ণ ১০০ নম্বর পেয়ে ‘Absolute Champion’ হওয়ায় আয়মানের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সুনামগঞ্জের মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই অর্জন ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে আয়মানকে আরও উৎসাহিত করবে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।