রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৫ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৫ লাখ টাকার চোরাচালান পণ্য আটক
ছবি প্রতিনিধি
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এসব অভিযানে ৮০৮টি অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে ও ১২৫টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। আটক পণ্যের আনুমানিক মূল্য ৬৫ লাখ ৩১ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোররাতে ও সকালে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের শ্যামনগর বিওপির একটি টহলদল আখাউড়া উপজেলার আনোয়ারপুর এলাকায় সীমান্ত পিলার ২০২১/১০-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়।

এ সময় তিনজন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবির টহলদল তাদের ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা বস্তাগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ৮০৮টি অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। এসব ডিসপ্লের আনুমানিক মূল্য ৫৬ লাখ ৫৬ হাজার টাকা।

অন্যদিকে, একই দিন সকাল ১০টার দিকে সরাইল ব্যাটালিয়নের মুকুন্দপুর বিওপির একটি টহলদল বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২০০৮/এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১২৫টি উন্নতমানের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ৮ লাখ ৭৫ হাজার টাকা।

বিজিবি জানায়, উদ্ধার করা মোবাইল ফোনের ডিসপ্লে ও ভারতীয় শাড়ি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, তাদের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালান পণ্য আটক করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬