সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়াসহ ৬ জেলায় গ্যাসের চাপ কম

চুলায় আগুন কম, দুর্ভোগে গ্রাহকরা
ব্রাহ্মণবাড়িয়াসহ ৬ জেলায় গ্যাসের চাপ কম
ছবি ঢাকা প্রোব ডেস্ক
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমে গেছে। এতে ব্রাহ্মণবাড়িয়াসহ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) আওতাধীন ছয় জেলায় গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে। এতে বাসাবাড়ির গ্রাহকদের পাশাপাশি শিল্পকারখানাও ভোগান্তিতে পড়েছে।

বুধবার (১২ আগস্ট) বিজিডিসিএলের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে সমুদ্রে থাকা এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে জাতীয় পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ হঠাৎ কমে গেছে। এর প্রভাব পড়েছে বিজিডিসিএলের বিতরণ এলাকাতেও।

বিজিডিসিএলের আওতাধীন কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় গ্যাসের চাপ কমে গেছে। অনেক এলাকায় চুলায় আগুন জ্বললেও পর্যাপ্ত চাপ না থাকায় রান্না করা যাচ্ছে না বলে জানা গেছে।

গ্যাসের স্বল্পচাপের কারণে বাসাবাড়ির পাশাপাশি বিভিন্ন শিল্পকারখানাতেও উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিজিডিসিএল কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধরে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

গ্যাস-সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগের জন্য বিজিডিসিএলের হটলাইন ১৬৫২৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।