সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

বন্ধুদের সঙ্গে  ঘুরতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের
ছবি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্ধুদের সঙ্গে সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে ঘুরতে গিয়ে মাইনুল ইসলাম রিফাত (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

 শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত রিফাত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিজেশ্বর গ্রামের হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মৃত রিফাতের বন্ধু সাব্বির রহমান জানান, ৪ বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে বেড়াতে যান। শনিবার বেলা ১১টার দিকে তারা পর্যটন কেন্দ্রে পৌঁছে নদীতে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর অন্যরা মাইনুলকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর নদীর পাশ থেকে মাইনুলের মরদেহ উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, সাদাপাথরে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।