নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২০ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই.
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ নাভানেথেম নাভি পিল্লাই। আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা এবং যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার নিশ্চিত করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে। নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, অসাধারণ সাহস ও সততার সঙ্গে আরও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক আইনি কাঠামো প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন নাভি পিল্লাই। সর্বজনীন আইনি নীতির প্রতি তার অঙ্গীকার এবং নৈতিক দৃঢ়তা দীর্ঘ কর্মজীবনজুড়ে অটুট রয়েছে।১৯৪১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে ভারতীয় তামিল বংশোদ্ভূত পরিবারে জন্মগ্রহণ করেন নাভি পিল্লে। বর্ণবাদী শাসনামলে তিনি আইন পেশায় যুক্ত হন। কাঠামোগত বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে আইনি লড়াইয়ের পাশাপাশি নেলসন ম্যান্ডেলাসহ বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের পক্ষে কাজ করেন।দীর্ঘ কর্মজীবনে নাভি পিল্লাই দক্ষিণ আফ্রিকার উচ্চ আদালত, রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ছিলেন। আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার সুরক্ষা ও গুরুতর অপরাধের বিচারে জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে। এর আগে ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরশাসন থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য তার দীর্ঘ সংগ্রামের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ নাভানেথেম নাভি পিল্লাই। আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা এবং যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার নিশ্চিত করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে।
নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, অসাধারণ সাহস ও সততার সঙ্গে আরও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক আইনি কাঠামো প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন নাভি পিল্লাই। সর্বজনীন আইনি নীতির প্রতি তার অঙ্গীকার এবং নৈতিক দৃঢ়তা দীর্ঘ কর্মজীবনজুড়ে অটুট রয়েছে।
১৯৪১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে ভারতীয় তামিল বংশোদ্ভূত পরিবারে জন্মগ্রহণ করেন নাভি পিল্লে। বর্ণবাদী শাসনামলে তিনি আইন পেশায় যুক্ত হন। কাঠামোগত বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে আইনি লড়াইয়ের পাশাপাশি নেলসন ম্যান্ডেলাসহ বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের পক্ষে কাজ করেন।
দীর্ঘ কর্মজীবনে নাভি পিল্লাই দক্ষিণ আফ্রিকার উচ্চ আদালত, রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ছিলেন। আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার সুরক্ষা ও গুরুতর অপরাধের বিচারে জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে।
এর আগে ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরশাসন থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য তার দীর্ঘ সংগ্রামের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়।