সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করতে চান ট্রাম্প

হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করতে চান ট্রাম্প
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ইরানকে যুদ্ধে পরাজিত করার পর পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দিয়েছেন বলে জানায় সংবাদ মাধ্যম আলজাজিরা।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুদ্ধে ইরানকে পরাজিত করার পর শিগগিরই আমি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।

ইরানের বন্দরগুলোতে গত জুলাইয়ের মাঝামাঝি থেকে যে অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র, তা অব্যাহত থাকবে উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন, এই অবরোধ থামবে না। এটা ইস্পাতের দেয়াল।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে টানাপড়েনের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে মার্কিন প্রতিরক্ষা বাহিনী।

এর মধ্যে দিয়েই শুরু হয় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ। যুদ্ধের প্রথম দিনই হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজের চলাচলে অবরোধ জারি করেছিল ইরান। এর পাল্টা জবাব হিসেবে এপ্রিলে ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি করে যুক্তরাষ্ট্রও।
এদিকে ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।

দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় লিখেছেন, ইরান হুমকিতে ভয় পায় না, শক্তি প্রদর্শনেও তাকে ভয় দেখানো যায় না। হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে। 

এ প্রণালি শুধুমাত্র ইরানের নির্দেশেই বন্ধ ও খোলা হবে এবং যতক্ষণ না আপনারা আপনাদের পরাজয়ের বাস্তবতা মেনে নিচ্ছেন ও আপনাদের অলীক কল্পনা ত্যাগ করছেন, ততক্ষণ ইরান (হরমুজের উপর) অবরোধ জারি রাখবে বলেও জানান তিনি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।