গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত পাঁচ ফিলিস্তিনি.
গাজার একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার ভোরে গাজা সিটিতে এ হামলা হয়। স্থানীয় স্বাস্থ্য ও বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইসরায়েলি বাহিনীর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখনো মতবিরোধ রয়েছে।এর মধ্যে অন্যতম হলো হামাসকে নিরস্ত্র করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার। ইসরায়েলের দাবি, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার অস্ত্র সংগ্রহ করছে এবং হামলার চেষ্টা চালাচ্ছে।এই অভিযোগের পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় ইসরায়েলি হামলা বেড়েছে। তবে হামাস এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ইসরায়েলই যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি ক্ষুণ্ন করছে।স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে, গত বছরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ১ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে গাজায় সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
গাজার একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার ভোরে গাজা সিটিতে এ হামলা হয়। স্থানীয় স্বাস্থ্য ও বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইসরায়েলি বাহিনীর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখনো মতবিরোধ রয়েছে।
এর মধ্যে অন্যতম হলো হামাসকে নিরস্ত্র করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার। ইসরায়েলের দাবি, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার অস্ত্র সংগ্রহ করছে এবং হামলার চেষ্টা চালাচ্ছে।
এই অভিযোগের পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় ইসরায়েলি হামলা বেড়েছে। তবে হামাস এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ইসরায়েলই যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি ক্ষুণ্ন করছে।
স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে, গত বছরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ১ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে গাজায় সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল।