সৌদি আকাশে হুথিদের চার ড্রোন, দুই ক্ষেপণাস্ত্র ভূপাতিত
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২০ AM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
সৌদি আকাশে হুথিদের চার ড্রোন, দুই ক্ষেপণাস্ত্র ভূপাতিত.
সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথিদের ছোড়া চারটি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।বৃহস্পতিবার (১ অক্টোবর) জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালিকি জানান, খামিস মুশাইতের আকাশসীমায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে। জাজান এলাকায় আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়।তবে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খামিস মুশাইতের একটি আবাসিক এলাকায় পড়ে। এতে কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স।নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।আল-মালিকি বলেন, হুথিদের হামলা প্রতিহত এবং তাদের কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা অব্যাহত রাখবে সৌদি নেতৃত্বাধীন জোট।এর কয়েক ঘণ্টা আগে মদিনার তায়বা এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার জন্য হুথিদের দায়ী করে জোট। গত মঙ্গলবারের ওই হামলার তদন্তে হুথিদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করা হয়।আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মদিনার ওই বিদ্যুৎকেন্দ্র থেকে মসজিদে নববীসহ শহরের বিভিন্ন বেসামরিক স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়ে যায়। তবে সৌদি আরবের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েনি।মদিনার ওই হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও জর্ডান। সৌদি আরবের প্রতি সংহতি জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদও।সংগঠনটি বলেছে, সৌদি আরব ও দেশটির পবিত্র স্থানগুলোর নিরাপত্তা উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদেশগুলোর সম্মিলিত নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।এর আগে শনিবার রিয়াদমুখী দুটি ড্রোন এবং খামিস মুশাইতের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছিল সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।এর দুই দিন আগে ইয়ানবু ও তাইফের দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবিও করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথিদের ছোড়া চারটি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালিকি জানান, খামিস মুশাইতের আকাশসীমায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে। জাজান এলাকায় আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়।
তবে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খামিস মুশাইতের একটি আবাসিক এলাকায় পড়ে। এতে কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স।
নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।
আল-মালিকি বলেন, হুথিদের হামলা প্রতিহত এবং তাদের কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা অব্যাহত রাখবে সৌদি নেতৃত্বাধীন জোট।
এর কয়েক ঘণ্টা আগে মদিনার তায়বা এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার জন্য হুথিদের দায়ী করে জোট। গত মঙ্গলবারের ওই হামলার তদন্তে হুথিদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করা হয়।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মদিনার ওই বিদ্যুৎকেন্দ্র থেকে মসজিদে নববীসহ শহরের বিভিন্ন বেসামরিক স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়ে যায়। তবে সৌদি আরবের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েনি।
মদিনার ওই হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও জর্ডান। সৌদি আরবের প্রতি সংহতি জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদও।
সংগঠনটি বলেছে, সৌদি আরব ও দেশটির পবিত্র স্থানগুলোর নিরাপত্তা উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদেশগুলোর সম্মিলিত নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
এর আগে শনিবার রিয়াদমুখী দুটি ড্রোন এবং খামিস মুশাইতের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছিল সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
এর দুই দিন আগে ইয়ানবু ও তাইফের দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবিও করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট।