সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় পাকিস্তানি কূটনীতিককে তলব ভারতের
alamin dhakaprobe
রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৬ AM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় পাকিস্তানি কূটনীতিককে তলব ভারতের.
সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং সীমান্ত এলাকায় পাকিস্তানি মাদক চক্রের তৎপরতার অভিযোগে পাকিস্তানের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত।ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, এ ঘটনায় শনিবার (৩ অক্টোবর) পাকিস্তান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে ২ অক্টোবরের সংঘর্ষ নিয়ে পাকিস্তানের করা অভিযোগও প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের ওই অভিযোগ ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’।ভারতের দাবি, ২ অক্টোবর পাকিস্তান থেকে তিন ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাঁদের পাকিস্তানে ফিরে যেতে একাধিকবার সতর্ক করেন।ভারতের ভাষ্য, ওই তিন ব্যক্তি নিরাপত্তার জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করলে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গুলি চালাতে বাধ্য হন।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তিন ব্যক্তি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। তাঁদের বারবার পাকিস্তানে ফিরে যেতে বলা হলেও তাঁরা সীমান্তের বেড়ার দিকে এগিয়ে যান। এ কারণে নিরাপত্তা বাহিনী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটি পাকিস্তান থেকে পরিচালিত সশস্ত্র মাদক চক্রের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের একটি ধারার সঙ্গে মিলে যায়।এসব অনুপ্রবেশ ও মাদক পাচারের ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। এতে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর কোনো ভূমিকা আছে কি না, সেটিও তদন্ত করতে বলেছে নয়াদিল্লি।এ ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। পাকিস্তানি কূটনীতিককে তলবের সময় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।একই সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের মর্যাদা বজায় রাখার আহ্বান জানিয়েছে ভারত। দুই দেশের মধ্যে থাকা সংশ্লিষ্ট চুক্তিগুলো কঠোরভাবে মেনে চলার কথাও বলেছে নয়াদিল্লি।ভারত আরও বলেছে, পাকিস্তানের দিক থেকে যেন কেউ অনুমতি ছাড়া সীমান্ত পার হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির বাহিনীকে কার্যকর নিয়ন্ত্রণ রাখতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতেও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং সীমান্ত এলাকায় পাকিস্তানি মাদক চক্রের তৎপরতার অভিযোগে পাকিস্তানের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, এ ঘটনায় শনিবার (৩ অক্টোবর) পাকিস্তান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে ২ অক্টোবরের সংঘর্ষ নিয়ে পাকিস্তানের করা অভিযোগও প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের ওই অভিযোগ ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’।
ভারতের দাবি, ২ অক্টোবর পাকিস্তান থেকে তিন ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাঁদের পাকিস্তানে ফিরে যেতে একাধিকবার সতর্ক করেন।
ভারতের ভাষ্য, ওই তিন ব্যক্তি নিরাপত্তার জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করলে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গুলি চালাতে বাধ্য হন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তিন ব্যক্তি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। তাঁদের বারবার পাকিস্তানে ফিরে যেতে বলা হলেও তাঁরা সীমান্তের বেড়ার দিকে এগিয়ে যান। এ কারণে নিরাপত্তা বাহিনী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটি পাকিস্তান থেকে পরিচালিত সশস্ত্র মাদক চক্রের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের একটি ধারার সঙ্গে মিলে যায়।
এসব অনুপ্রবেশ ও মাদক পাচারের ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। এতে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর কোনো ভূমিকা আছে কি না, সেটিও তদন্ত করতে বলেছে নয়াদিল্লি।
এ ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। পাকিস্তানি কূটনীতিককে তলবের সময় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
একই সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের মর্যাদা বজায় রাখার আহ্বান জানিয়েছে ভারত। দুই দেশের মধ্যে থাকা সংশ্লিষ্ট চুক্তিগুলো কঠোরভাবে মেনে চলার কথাও বলেছে নয়াদিল্লি।
ভারত আরও বলেছে, পাকিস্তানের দিক থেকে যেন কেউ অনুমতি ছাড়া সীমান্ত পার হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির বাহিনীকে কার্যকর নিয়ন্ত্রণ রাখতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতেও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত।