রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

১৯ সেকেন্ডে গোল হজম করেও জিতল নেইমারের সান্তোস

১৯ সেকেন্ডে গোল হজম করেও জিতল নেইমারের সান্তোস
ছবি সংগৃহীত
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ম্যাচ শুরুর বাঁশি বাজার মাত্র ১৯ সেকেন্ডের মাথায় রক্ষণের মারাত্মক ভুলে গোল হজম করে বসে দল। তবে প্রথমার্ধের সেই শুরুর ধাক্কা সামলে নিয়ে কোপা সুদামেরিকানার প্লে-অফের দ্বিতীয় লেগে দারুণ এক জয় তুলে নিয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস। ভেনিজুয়েলার দল ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ ব্যবধানে হারিয়েছে তারা।

দুই লেগ মিলে ৮-৩ ব্যবধানে জিতে কোপা সুদামেরিকানার শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে সান্তোস। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে পরবর্তী রাউন্ডে তারা ইকুয়েডরের ক্লাব মাকারা-র মুখোমুখি হবে।

ভিলা বেলমিরো স্টেডিয়ামে ম্যাচের একদম শুরুতেই ভ্যাবাচেকা খেয়ে যায় সান্তোস। মাত্র ১৯ সেকেন্ডে ডিফেন্ডার অ্যাডোনিস ফ্রিয়াসের ব্যাক পাস ভুল করে গিয়ে পড়ে ইউনিভার্সিদাদ সেন্ট্রালের সামুয়েল সোসার পায়ে। সান্তোস গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওকে বোকা বানিয়ে দারুণ চিপ শটে সফরকারীদের ১-০ গোলে এগিয়ে দেন সোসা।

শুরুর ধাক্কা সামলে উঠে প্রথমার্ধেই খেলায় সমতা ফেরায় সান্তোস। একক প্রচেষ্টায় গোল করে দলকে ১-১ সমতায় ফেরান বলিভিয়ান মিডফিল্ডার মিগুয়েলিতো।

প্রথমার্ধে প্রধান তারকাদের ছাড়া একাদশ নামালেও দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন এনে খেলার গতি বাড়ায় সান্তোস। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে ইউনিভার্সিদাদ সেন্ট্রাল।

গ্যাব্রিয়েল বনতেম্পোর পাসে চমৎকার ফিনিশিংয়ে সান্তোসকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন গ্যাব্রিয়েল বারবোসা। আর ম্যাচের ৬৫তম মিনিটে বারবোসার একটি শট ক্রসবারে লেগে ফেরত আসলে ফিরতি বলে ব্যবধান ৩-১ করেন গ্যাব্রিয়েল মেনিনো।

ম্যাচের শেষদিকে ইউনিভার্সিদাদ সেন্ট্রালের মতেস এক গোল শোধ করে খেলায় ফেরার চেষ্টা চালায় ইউনিভার্সিদাদ। ৭২তম মিনিটে ব্যবধান ৩-২ করেন গঞ্জালো মোতেস। কিন্তু শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল বনতেম্পোর বাড়ানো বল ধরে সান্তোসের হয়ে চতুর্থ গোলটি করেন রনি। ফলে ৪-২ গোলের বড় জয় নিশ্চিত হয় সান্তোসের।

ম্যাচের প্রথমার্ধে মাঠে দেখা যায়নি নেইমারকে। দ্বিতীয়ার্ধে তাকে বদলি হিসেবে মাঠে নামায় কোচ। কিন্তু দল জিতলেও মাঠে খুব একটা প্রভাব ফেলতে পারেননি নেন নেইমার। ম্যাচে কোনো গোল করতে পারতে পারেননি তিনি, ছিল না কোনো অ্যাসিস্টও।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রথমবার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৬ আগস্ট ২০২৬
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬
লেবাননে ইসরাইলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১

লেবাননে ইসরাইলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬
ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬