এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারাল নেপাল.
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নেপাল। শুক্রবার জাপানের নিশিনে অনুষ্ঠিত ম্যাচে ১০৩ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ১৭.২ ওভারে, হাতে ছিল ১৬ বল। নিজেদের দ্বিতীয় ম্যাচেই শক্তিশালী আফগানিস্তানকে হারিয়ে এশিয়ার ক্রিকেটে নিজেদের উত্থানের প্রমাণ দিল নেপাল।টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। কিন্তু শুরু থেকেই নেপালের স্পিন আক্রমণের সামনে খেই হারিয়ে ফেলে তারা। আগের ম্যাচে জাপানের বিপক্ষে ২০ ওভারে ১২৯ রান করা আফগানিস্তান এবার আরও কম সংগ্রহে আটকে যায়—৭ উইকেটে ১০২ রান।প্রথম ওভারেই কোনো রান না করে ফেরেন হাসান ইসাখিল। দলীয় ১৬ রানের মধ্যেই আরও দুই উইকেট হারায় আফগানিস্তান, যার মধ্যে ছিলেন মোহাম্মদ আকরাম ও করিম জানাত। এরপর ফয়সাল খান আহমেদজাই ও নাজিবউল্লাহ জাদরান দলকে টেনে তোলার চেষ্টা করেন। দুজনই করেন ৩০ রান করে—ফয়সাল ৩৩ বলে, নাজিবউল্লাহ ৪০ বলে। শেষ দিকে নাঙ্গেয়ালিয়া খান খারোট ১৫ বলে ১৭ রান করে দলকে তিন অঙ্কের ঘরে পৌঁছে দেন।নেপালের বোলিংয়ে সবচেয়ে বড় অবদান দুই স্পিনারের। কুশল ভুর্তেল ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ৪ উইকেট। ললিত রাজবংশী ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ৩ উইকেট।১০৩ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা খায় নেপাল। দলীয় রান যোগ হওয়ার আগেই আউট হন কুশল ভুর্তেল। এরপর আসিফ শেখ ২ ও কুশল মাল্লা ৯ রান করে ফিরলে চাপে পড়ে যায় দল। তবে সুনদীপ জোড়া ৩৫ বলে ৩৪ রান করে পরিস্থিতি সামাল দেন। এরপর অধিনায়ক দিপেন্দ্র সিং অইরি ও রোহিত পাউদেল মিলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন। শেষ পর্যন্ত ১৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে নেপাল।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নেপাল। শুক্রবার জাপানের নিশিনে অনুষ্ঠিত ম্যাচে ১০৩ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ১৭.২ ওভারে, হাতে ছিল ১৬ বল। নিজেদের দ্বিতীয় ম্যাচেই শক্তিশালী আফগানিস্তানকে হারিয়ে এশিয়ার ক্রিকেটে নিজেদের উত্থানের প্রমাণ দিল নেপাল।
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। কিন্তু শুরু থেকেই নেপালের স্পিন আক্রমণের সামনে খেই হারিয়ে ফেলে তারা। আগের ম্যাচে জাপানের বিপক্ষে ২০ ওভারে ১২৯ রান করা আফগানিস্তান এবার আরও কম সংগ্রহে আটকে যায়—৭ উইকেটে ১০২ রান।
প্রথম ওভারেই কোনো রান না করে ফেরেন হাসান ইসাখিল। দলীয় ১৬ রানের মধ্যেই আরও দুই উইকেট হারায় আফগানিস্তান, যার মধ্যে ছিলেন মোহাম্মদ আকরাম ও করিম জানাত। এরপর ফয়সাল খান আহমেদজাই ও নাজিবউল্লাহ জাদরান দলকে টেনে তোলার চেষ্টা করেন। দুজনই করেন ৩০ রান করে—ফয়সাল ৩৩ বলে, নাজিবউল্লাহ ৪০ বলে। শেষ দিকে নাঙ্গেয়ালিয়া খান খারোট ১৫ বলে ১৭ রান করে দলকে তিন অঙ্কের ঘরে পৌঁছে দেন।
নেপালের বোলিংয়ে সবচেয়ে বড় অবদান দুই স্পিনারের। কুশল ভুর্তেল ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ৪ উইকেট। ললিত রাজবংশী ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ৩ উইকেট।
১০৩ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা খায় নেপাল। দলীয় রান যোগ হওয়ার আগেই আউট হন কুশল ভুর্তেল। এরপর আসিফ শেখ ২ ও কুশল মাল্লা ৯ রান করে ফিরলে চাপে পড়ে যায় দল। তবে সুনদীপ জোড়া ৩৫ বলে ৩৪ রান করে পরিস্থিতি সামাল দেন। এরপর অধিনায়ক দিপেন্দ্র সিং অইরি ও রোহিত পাউদেল মিলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন। শেষ পর্যন্ত ১৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে নেপাল।