রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

যুক্তরাজ্যের ভিসা হারানোর শঙ্কায় আর্জেন্টিনার তিন ফুটবলার

যুক্তরাজ্যের ভিসা হারানোর শঙ্কায় আর্জেন্টিনার তিন ফুটবলার
ছবি: সংগৃহীত
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর বিতর্কিত ‘ফকল্যান্ড ব্যানার’ প্রদর্শনের দায়ে যুক্তরাজ্যের ওয়ার্ক ভিসা হারানোর ঝুঁকিতে পড়েছেন আর্জেন্টিনার তিন প্রিমিয়ার লিগ তারকা। ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগের খেলোয়াড় লিসান্দ্রো মার্তিনেজ, টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো এবং চেলসির মিডফিল্ডার এনসো ফার্নান্দেসের যুক্তরাজ্যে প্রবেশের ভিসা বাতিলের দাবি উঠেছে।

যুক্তরাজ্যের ‘এক্সপ্রেস’-এর একটি আন্তর্জাতিক প্রতিবেদনের বরাতে জানা গেছে, ইংলিশ ক্লাবে খেলা এই আর্জেন্টাইন ফুটবলারদের কাজের ভিসা বাতিলের যে দাবি উঠেছে, তার আইনগত দিক বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা। সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর আর্জেন্টাইন ফুটবলাররা মাঠের ভেতরে একটি ব্যানার তুলে ধরেন, যাতে লেখা ছিল ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’। 

১৯৮২ সালে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে রক্তক্ষয়ী ফকল্যান্ড যুদ্ধের ঐতিহাসিক সংবেদনশীলতার কারণে এই ঘটনাটি যুক্তরাজ্যে তীব্র ক্ষোভ ও রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছে। 

যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সাবেক উপদেষ্টা নাইল গার্ডিনার এই ঘটনার কড়া সমালোচনা করে বলেন, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা যে সকল আর্জেন্টাইন ফুটবলার এই যুক্তরাজ্যবিরোধী অমার্জিত প্রদর্শনীতে অংশ নিয়েছেন, তাদের প্রত্যেকের যুক্তরাজ্যের ওয়ার্ক ভিসা অবিলম্বে বাতিল করা উচিত।

এই ধরনের রাজনৈতিক উসকানির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং বাণিজ্যমন্ত্রী পিটার কাইলও ফুটবল মাঠে রাজনৈতিক বার্তা প্রদর্শনের তীব্র নিন্দা জানিয়েছেন এবং ফিফাকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার আহ্বান জানিয়েছেন।  
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইতিমধ্যে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের স্বাধীন শৃঙ্খলা কমিটি ম্যাচের অফিশিয়াল রিপোর্ট ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছে। স্টেডিয়ামের ভেতরের নিয়ম অনুযায়ী রাজনৈতিক বা বিতর্কিত বার্তা প্রদর্শন নিষিদ্ধ হওয়ায় আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

তবে যুক্তরাজ্যের অভিবাসন আইন বিশেষজ্ঞদের মতে, কেবলমাত্র বিশ্বকাপে ফকল্যান্ড ব্যানার প্রদর্শনের অপরাধেই সরাসরি প্রিমিয়ার লিগের তারকাদের ভিসা বাতিল করা আইনের দিক থেকে বেশ জটিল এবং এর সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তবু ২০২৬-২৭ নতুন মৌসুম শুরু হওয়ার ঠিক আগে এই বিতর্ক ক্লাব ফুটবল ও প্রিমিয়ার লিগের দলগুলোর ওপর নতুন চাপ সৃষ্টি করেছে। 
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬