শুক্রবারবাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ভোলার তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে কর্মহীন হয়ে পড়া নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় সরকারি চাল বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মিন্টু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু উপস্থিত থেকে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, মা ইলিশ সংরক্ষণে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময়ে ইলিশ আহরণে নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়া নিবন্ধিত জেলেদের সহায়তায় সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

এ কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রতিটি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। সরকারের ডাটাবেজে নিবন্ধিত ও কার্ডধারী জেলেরাই এ খাদ্য সহায়তার আওতায় রয়েছেন।

নিষেধাজ্ঞা শুরুর পর থেকেই তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের মাধ্যমে পর্যায়ক্রমে চাল বিতরণ কার্যক্রম চলছে। সংশ্লিষ্টরা বলছেন, নিষেধাজ্ঞাকালে কর্মহীন হয়ে পড়া জেলে পরিবারগুলোর খাদ্যসংকট কিছুটা হলেও কমাতে এ সহায়তা ভূমিকা রাখবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের দায়ে ৬০ বছর কারাদণ্ড

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের দায়ে ৬০ বছর কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
দেশে এত গ্র্যাজুয়েট, তবু প্রতিষ্ঠান পরিচালনায় বিদেশি কর্মী কেন

দেশে এত গ্র্যাজুয়েট, তবু প্রতিষ্ঠান পরিচালনায় বিদেশি কর্মী কেন

ঢাকা প্রোব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।