শুক্রবারবাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ২ লাখ ৫৭ হাজার ১৪০ টাকা দামের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। এ সময় এক চোরাকারবারিকে আটক করা হয়। বুধবার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চণ্ডীদ্বার ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা নদী ও শশীদল বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ভারতীয় রেডবুল এনার্জি ড্রিংকস, বাসমতী চাল, গরু, বাজি, শাড়ি, সানস্ক্রিন ক্রিম, জনসন বেবি ক্রিম, ইজিবাইক, ডেরোবিন ক্রিম, গাঁজা, ভিক্স চকলেটসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ৫৭ হাজার ১৪০ টাকা।

এ সময় বিজিবির টহল দল এক আসামিকে আটক করতে সক্ষম হয় বলে নিশ্চিত করেছে বিজিবি।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি) বলেন, পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী এসব সীমান্ত অভিযান পরিচালনা করা হয়। সীমান্তের নিরাপত্তা রক্ষা, অনুপ্রবেশ ও পুশ-ইন রোধ, নারী ও শিশু পাচার, মাদক এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের দায়ে ৬০ বছর কারাদণ্ড

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের দায়ে ৬০ বছর কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
দেশে এত গ্র্যাজুয়েট, তবু প্রতিষ্ঠান পরিচালনায় বিদেশি কর্মী কেন

দেশে এত গ্র্যাজুয়েট, তবু প্রতিষ্ঠান পরিচালনায় বিদেশি কর্মী কেন

ঢাকা প্রোব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।