শুক্রবারবাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বিজিবির অভিযানে বিজয়নগরে ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

বিজিবির অভিযানে বিজয়নগরে ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে পৌনে দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন-(২৫ বিজিবি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) ভোরে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়,সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে-৮ অক্টোবর ভোর আনুমানিক-৫টার দিকে সরাইল ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায়-৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি চালান। পরবর্তীতে কাভার্ড ভ্যানের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২,১০০ কেজি ভারতীয় জিরা ও ১৫,৪৯৮ পিস উন্নতমানের সানগ্লাস উদ্ধার করা হয়। একই সাথে চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।

জব্দকৃত ভারতীয় মালামাল ও কাভার্ড ভ্যানের আনুমানিক সিজার মূল্য-১ কোটি-৭৬ লাখ ৭১-হাজার টাকা। উদ্ধারকৃত চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। সরাইল ব্যাটালিয়ন 
(২৫-বিজিবি) জানায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা বিজয়নগর, আখাউড়া ও মাধবপুরে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের দায়ে ৬০ বছর কারাদণ্ড

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের দায়ে ৬০ বছর কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
দেশে এত গ্র্যাজুয়েট, তবু প্রতিষ্ঠান পরিচালনায় বিদেশি কর্মী কেন

দেশে এত গ্র্যাজুয়েট, তবু প্রতিষ্ঠান পরিচালনায় বিদেশি কর্মী কেন

ঢাকা প্রোব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।