বৃহস্পতিবারবাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে নলছিটিতে প্রস্তুতিমূলক সভা

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে নলছিটিতে প্রস্তুতিমূলক সভা
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

ঝালকাঠির নলছিটিতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ (নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ড।

বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো. আনিচুর রহমান খান হেলাল, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা সালু, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না ও সদস্যসচিব সাইদুল কবির রানা।

এ ছাড়া নলছিটি উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি পলাশ সজ্জনসহ পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও সড়ক ব্যবস্থাপনা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করা হয়।

পরে উপজেলার ২২টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়। প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা ওবায়দুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টানা ২৫ বছর ক্ষমতায়, নতুন লক্ষ্য মোদির

টানা ২৫ বছর ক্ষমতায়, নতুন লক্ষ্য মোদির

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।