বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা চলছে। এ বছর রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন দুই বিজ্ঞানী। তারা হলেন হেনরি কাগান এব কেনসো য়াই।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর পৌনে ৪টার দিকে বিজয়ীদের নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।

এর আগে ৫ অক্টোবর প্রথম দিনে চিকিৎসাক্ষেত্রে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। যৌথভাবে এ পুরস্কার জিতেছেন তিনজন।

নোবেল প্রাইজ কর্তৃপক্ষ জানায়, আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স সম্পর্কিত আবিষ্কারের জন্য কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান এবং জর্জি নাগেলকে চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্বে ২০২৬ সালের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

এরপর মঙ্গলবার (৬ অক্টোবর) দ্বিতীয় দিনে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হয়। এ পুরস্কার জিতেছেন বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন।

নোবেল প্রাইজ কর্তৃপক্ষ জানিয়েছে, আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে চূড়ান্ত অবদান রাখা এবং জ্যোতির্বৈজ্ঞানিক উৎসের উচ্চ-শক্তি সম্পন্ন নিউট্রিনো আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ ফ্রান্সিস হ্যালজেনকে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

নোবেলজয়ী বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেনের জন্ম ১৯৪৪ সালের ২৩ মার্চ বেলজিয়ামের তিয়েনে। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন–ম্যাডিসনে কর্মরত।

নরওয়ের রাজধানী অসলো থেকে শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। বাকি বিজয়ীদের নাম ঘোষণা করা হবে সুইডেনের স্টকহোম থেকে।

ডিনামাইটের উদ্ভাবক সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।

আলফ্রেড নোবেলের উইলে পাঁচটি বিষয়ে পুরস্কারের কথা থাকলেও ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে পুরস্কার চালুর উদ্যোগ নেয়। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে ১৬ হাজার কোটি টাকা

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে ১৬ হাজার কোটি টাকা

ঢাকা প্রোব প্রতিবেদক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ঢাকা প্রোব ডেস্ক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

ঢাকা প্রোব ডেস্ক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

ঢাকা প্রোব ডেস্ক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।