বিনা খরচে নেদারল্যান্ডসে মাস্টার্স করার সুযোগ, সঙ্গে মিলবে ২০ হাজার ইউরো
alamin dhakaprobe
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১২ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
বিনা খরচে নেদারল্যান্ডসে মাস্টার্স করার সুযোগ, সঙ্গে মিলবে ২০ হাজার ইউরো.
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি। ২০২৭–২৮ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ অর্থায়নে স্কলারশিপ দেবে বিশ্ববিদ্যালয়টি। এর আওতায় টিউশন ফি, ভিসা ফি, স্বাস্থ্যবিমা ও জীবনযাত্রার খরচ দেওয়া হবে।এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে স্কলারশিপের জন্য বিবেচিত হতে হলে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে পূর্ণ আবেদন ২০২৬ সালের ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি নেদারল্যান্ডসের একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি দুটি স্কলারশিপ দিচ্ছে। এগুলো হলো মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি এনএল-হাই পটেনশিয়াল স্কলারশিপ এবং ডাচ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে হল্যান্ড স্কলারশিপ।যেসব সুবিধা মিলবেস্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি পাবেন। এ ছাড়া ভিসা ফি ও স্বাস্থ্যবিমার খরচও দেওয়া হবে।স্বাস্থ্যবিমার জন্য দেওয়া হবে ৭০০ ইউরো। ১৩ মাসের মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা জীবনযাত্রার খরচ হিসেবে পাবেন ২০ হাজার ১৫০ ইউরো। আর ২৫ মাসের প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য দেওয়া হবে ৩৮ হাজার ৭৫০ ইউরো।বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এক বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপের মেয়াদ ১৩ মাস। দুই বছরের প্রোগ্রামের ক্ষেত্রে এর মেয়াদ ২৫ মাস।কারা আবেদন করতে পারবেন২০২৭–২৮ শিক্ষাবর্ষে মাস্ট্রিক্ট ইউনিভার্সিটির কোনো মাস্টার্স প্রোগ্রামে আবেদনকারীরা এই স্কলারশিপের জন্য বিবেচিত হতে পারবেন। তবে যে প্রোগ্রামে আবেদন করা হবে, সেটির নির্ধারিত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।আবেদনকারীর বয়স ২০২৭ সালের ১ সেপ্টেম্বর ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। এ ছাড়া স্নাতক পর্যায়ে ভালো ফলাফল থাকতে হবে।যেভাবে আবেদনপ্রথমে মাস্ট্রিক্ট ইউনিভার্সিটির পছন্দের মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে। এরপর অনলাইনে স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।স্কলারশিপের জন্য বিবেচিত হতে হলে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামের পূর্ণ আবেদন ২০২৬ সালের ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। স্কলারশিপ আবেদনের শেষ সময় ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি।আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও বিস্তারিত তথ্য মাস্ট্রিক্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাওয়া যাবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি। ২০২৭–২৮ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ অর্থায়নে স্কলারশিপ দেবে বিশ্ববিদ্যালয়টি। এর আওতায় টিউশন ফি, ভিসা ফি, স্বাস্থ্যবিমা ও জীবনযাত্রার খরচ দেওয়া হবে।
এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে স্কলারশিপের জন্য বিবেচিত হতে হলে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে পূর্ণ আবেদন ২০২৬ সালের ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।
মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি নেদারল্যান্ডসের একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি দুটি স্কলারশিপ দিচ্ছে। এগুলো হলো মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি এনএল-হাই পটেনশিয়াল স্কলারশিপ এবং ডাচ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে হল্যান্ড স্কলারশিপ।
যেসব সুবিধা মিলবে
স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি পাবেন। এ ছাড়া ভিসা ফি ও স্বাস্থ্যবিমার খরচও দেওয়া হবে।
স্বাস্থ্যবিমার জন্য দেওয়া হবে ৭০০ ইউরো। ১৩ মাসের মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা জীবনযাত্রার খরচ হিসেবে পাবেন ২০ হাজার ১৫০ ইউরো। আর ২৫ মাসের প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য দেওয়া হবে ৩৮ হাজার ৭৫০ ইউরো।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এক বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপের মেয়াদ ১৩ মাস। দুই বছরের প্রোগ্রামের ক্ষেত্রে এর মেয়াদ ২৫ মাস।
কারা আবেদন করতে পারবেন
২০২৭–২৮ শিক্ষাবর্ষে মাস্ট্রিক্ট ইউনিভার্সিটির কোনো মাস্টার্স প্রোগ্রামে আবেদনকারীরা এই স্কলারশিপের জন্য বিবেচিত হতে পারবেন। তবে যে প্রোগ্রামে আবেদন করা হবে, সেটির নির্ধারিত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
আবেদনকারীর বয়স ২০২৭ সালের ১ সেপ্টেম্বর ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। এ ছাড়া স্নাতক পর্যায়ে ভালো ফলাফল থাকতে হবে।
যেভাবে আবেদন
প্রথমে মাস্ট্রিক্ট ইউনিভার্সিটির পছন্দের মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে। এরপর অনলাইনে স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।
স্কলারশিপের জন্য বিবেচিত হতে হলে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামের পূর্ণ আবেদন ২০২৬ সালের ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। স্কলারশিপ আবেদনের শেষ সময় ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি।
আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও বিস্তারিত তথ্য মাস্ট্রিক্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাওয়া যাবে।