বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

মা ইলিশ রক্ষায় বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা, যা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। প্রজনন মৌসুমে মা ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দিতে প্রতিবছর এ ব্যবস্থা নেওয়া হয়।

নিষেধাজ্ঞার এ সময়ে নদী ও সাগরে ইলিশ আহরণের পাশাপাশি ইলিশ পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন জানান, দেশের ৪০ জেলায় এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর মধ্যে ২০ জেলায় শুধু ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত বন্ধ থাকবে। বাকি ২০ জেলায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে।

জেলেরা বলছেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে তাঁদের আপত্তি নেই। তবে এ সময় যাতে পরিবার নিয়ে কষ্টে পড়তে না হয়, সে জন্য যথাযথভাবে সরকারি খাদ্যসহায়তা পৌঁছে দেওয়ার দাবি তাঁদের।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, বরগুনায় নিবন্ধিত ৩৯ হাজার ৪৬৯ জেলের প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদী ও সাগরে অভিযান এবং ইলিশ পরিবহন, মজুত ও বাজারজাত বন্ধে নজরদারি জোরদার করা হবে।

মৎস্য বিভাগের মতে, নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন হলে আগামী মৌসুমে ইলিশের উৎপাদন বাড়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে ১৬ হাজার কোটি টাকা

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে ১৬ হাজার কোটি টাকা

ঢাকা প্রোব প্রতিবেদক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ঢাকা প্রোব ডেস্ক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

ঢাকা প্রোব ডেস্ক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।