বৃহস্পতিবারবাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

গঙ্গার পানি নিয়ে ভারতের প্রতিনিধিদের নাম চেয়েছে বাংলাদেশ

গঙ্গার পানি নিয়ে ভারতের প্রতিনিধিদের নাম চেয়েছে বাংলাদেশ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ভারতের সঙ্গে পানি সহযোগিতা বাড়াতে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ। এই কমিটিতে আলোচনার জন্য ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে। গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নসহ পানি নিয়ে দুই দেশের মধ্যে সংলাপ এগিয়ে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

হুমায়ুন কবির বলেন, ভারতের কাছ থেকে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা চায়। পানি বণ্টনের বিষয়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইনের অবস্থান রয়েছে। পানি নিয়ে সহযোগিতা বাড়াতে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সংলাপ প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, এ লক্ষ্যেই বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে।

গঙ্গার পানি বণ্টন চুক্তির প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ভারতের কাছে প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিনিধিরা তাঁদের সঙ্গে সংলাপ ও আলোচনা শুরু করতে চান। এখন ভারতের জবাবের অপেক্ষা করতে হবে।

ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার বিষয়ে আশাবাদী হুমায়ুন কবির। তিনি বলেন, খুব শিগগির এ বিষয়ে জবাব পাওয়া যেতে পারে। এরপর দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার মাধ্যমে পরবর্তী দফার পানি চুক্তি নবায়নের পথ তৈরি হবে।

হুমায়ুন কবির বলেন, দুই দেশের নেতৃত্বের মধ্যে সহযোগিতার মানসিকতা থাকলে পানি নিয়ে আলোচনার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব। কূটনীতি ও সংলাপের মাধ্যমেই এসব বিষয় সমাধান করতে হবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টানা ২৫ বছর ক্ষমতায়, নতুন লক্ষ্য মোদির

টানা ২৫ বছর ক্ষমতায়, নতুন লক্ষ্য মোদির

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ২৮, পাঁচজনই শিশু

রুশ হামলায় ইউক্রেনে নিহত ২৮, পাঁচজনই শিশু

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।