বাংলাদেশি পর্যটকদের জন্য ইন্দোনেশিয়ার অন-অ্যারাইভাল ভিসা চালুর আলোচনা
alamin dhakaprobe
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
বাংলাদেশি পর্যটকদের জন্য ইন্দোনেশিয়ার অন-অ্যারাইভাল ভিসা চালুর আলোচনা.
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণপ্রক্রিয়া সহজ করা, দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ায় অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু ও দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা হয়েছে।বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।সাক্ষাতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং শিক্ষা খাতে সংযোগ সম্প্রসারণের বিষয় উঠে আসে। জ্বালানি খাতে গ্যাস ও তেল সহযোগিতা নিয়েও আলোচনা করেন তাঁরা।বিশেষ করে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় ভ্রমণকারী বিপুলসংখ্যক পর্যটকের সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। এ জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার ওপর জোর দেওয়া হয়।দুই দেশের বাণিজ্য বাড়ানো এবং বাংলাদেশে আরও বেশি ইন্দোনেশীয় কোম্পানির কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরির বিষয়েও মতবিনিময় হয়। বাংলাদেশে ইন্দোনেশীয় বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ আরও জোরদারের বিষয়েও আলোচনা করেন তাঁরা।পোশাক, পাট, কৃষিপণ্য ও পাম অয়েলের বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি হালাল পণ্য রপ্তানি বাড়ানোর সুযোগ নিয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা ও জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।বহুমাত্রিক সহযোগিতা জোরদার এবং অভিন্ন মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত প্রকাশ করে।সাক্ষাৎকালে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিসতিওওয়াতী এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবুল হাসান মৃধা।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণপ্রক্রিয়া সহজ করা, দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ায় অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু ও দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং শিক্ষা খাতে সংযোগ সম্প্রসারণের বিষয় উঠে আসে। জ্বালানি খাতে গ্যাস ও তেল সহযোগিতা নিয়েও আলোচনা করেন তাঁরা।
বিশেষ করে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় ভ্রমণকারী বিপুলসংখ্যক পর্যটকের সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। এ জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার ওপর জোর দেওয়া হয়।
দুই দেশের বাণিজ্য বাড়ানো এবং বাংলাদেশে আরও বেশি ইন্দোনেশীয় কোম্পানির কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরির বিষয়েও মতবিনিময় হয়। বাংলাদেশে ইন্দোনেশীয় বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ আরও জোরদারের বিষয়েও আলোচনা করেন তাঁরা।
পোশাক, পাট, কৃষিপণ্য ও পাম অয়েলের বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি হালাল পণ্য রপ্তানি বাড়ানোর সুযোগ নিয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।
বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা ও জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
বহুমাত্রিক সহযোগিতা জোরদার এবং অভিন্ন মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত প্রকাশ করে।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিসতিওওয়াতী এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবুল হাসান মৃধা।