ভূল্লীতে আগুনে একই পরিবারের চার ঘর পুড়ে ছাই.
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর ফরেস্টের ডাংগাপাড়ায় অগ্নিকাণ্ডে একই পরিবারের চারটি ঘর পুড়ে গেছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।ক্ষতিগ্রস্ত পরিবারটি সোনাফুল ইসলামের। তিনি ভ্যানচালক। আগুনে তাঁর তিনটি শোবার ঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের চারজন সদস্য বাড়িতে ছিলেন। সোনাফুল ইসলামের ছেলে আজিজুল অটোরিকশা চালান। তাঁর বন্ধ ঘর থেকে বৈদ্যুতিক শকের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান।মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে চারটি ঘরই আগুনে পুড়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যরা পরনের কাপড় ছাড়া আর কোনো কিছু বের করতে পারেননি।ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে নগদ টাকা, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডের পর পরিবারটি খোলা আকাশের নিচে অবস্থান করছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর ফরেস্টের ডাংগাপাড়ায় অগ্নিকাণ্ডে একই পরিবারের চারটি ঘর পুড়ে গেছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারটি সোনাফুল ইসলামের। তিনি ভ্যানচালক। আগুনে তাঁর তিনটি শোবার ঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের চারজন সদস্য বাড়িতে ছিলেন। সোনাফুল ইসলামের ছেলে আজিজুল অটোরিকশা চালান। তাঁর বন্ধ ঘর থেকে বৈদ্যুতিক শকের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান।
মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে চারটি ঘরই আগুনে পুড়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যরা পরনের কাপড় ছাড়া আর কোনো কিছু বের করতে পারেননি।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে নগদ টাকা, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের পর পরিবারটি খোলা আকাশের নিচে অবস্থান করছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।