সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

তার সঙ্গে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান আতেফ নাজিবকেও
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
সিরিয়ার গৃহযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার সঙ্গে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান আতেফ নাজিবকেও।

মঙ্গলবার (১১ আগস্ট) দামেস্কের একটি ফৌজদারি আদালত আসাদকে পরিকল্পিত হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত করে। অন্যদিকে, নাজিবকে পরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

আদালত রায়ে বলেছে, ২০১১ সালে দারা প্রদেশে আসাদ সরকারের সংঘটিত অপরাধগুলো মানবতাবিরোধী অপরাধের শামিল। সেসময়ের ওই সংঘাতে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হয়েছিল।

এপি জানিয়েছে, একই মামলায় আল-আসাদের চাচাতো ভাই আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০১১ সালে দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সরকারবিরোধী আন্দোলন দমনে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে এই দণ্ড দেওয়া হয়। ওই দমন অভিযান থেকেই পরবর্তী সময়ে দেশটিতে অভ্যুত্থান ও গৃহযুদ্ধের সূত্রপাত হয়।

কঠোর নিরাপত্তার মধ্যে রায় ঘোষণা করা হয়। বিচারক যখন রায় পড়ছিলেন, তখন বন্দির পোশাক পরা নাজিবকে একটি খাঁচার ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

২০১৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করার পর বাশার আল-আসাদ ও তার ভাই মাহের রাশিয়ায় পালিয়ে যান। পরবর্তী সময়ে নাজিবকে আটক করা হয়। বিচারের মুখোমুখি হওয়া আসাদ সরকারের সাবেক কর্মকর্তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম উচ্চপদস্থ ব্যক্তি।

নাজিব সিরীয় সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল। ২০১১ সালে আসাদ সরকারের আমলে তিনি দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।