সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সীমান্ত কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রাখতে সম্মত পাকিস্তান-ইরান

সীমান্ত কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রাখতে সম্মত পাকিস্তান-ইরান
ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ২৪ ঘণ্টা সীমান্ত কার্যক্রম চালু, সীমান্ত অবকাঠামো ও লজিস্টিকস উন্নয়ন ও শুল্ক প্রক্রিয়ায় সমন্বয় জোরদারে সম্মত হয়েছে পাকিস্তান ও ইরান। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ আতাবাকের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে দুই দেশ খনি খাতে, বিশেষ করে মূল্যবান রত্নপাথরের প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন কার্যক্রমে সহযোগিতা বাড়ানোরও সিদ্ধান্ত নেয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় পাকিস্তান কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি আশা প্রকাশ করেন, উভয় দেশের প্রচেষ্টায় নির্ধারিত ১০ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। তিনি খাদ্য ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন।

ইরানের মন্ত্রী মোহাম্মদ আতাবাক পাকিস্তানের আতিথেয়তার প্রশংসা করে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, পাকিস্তান-ইরান মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা চলমান রয়েছে।

সূত্র: জিও নিউজ
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।