সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

রুশ জাহাজ জব্দ করলে পালটা জবাবের হুঁশিয়ারি পুতিনের

রুশ জাহাজ জব্দ করলে পালটা জবাবের হুঁশিয়ারি পুতিনের
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
রাশিয়ার বাণিজ্যিক জাহাজ জব্দ করা হলে মস্কো পালটা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১২ আগস্ট) তিনি বলেছেন, রুশ জাহাজ জব্দের যেকোনো ঘটনায় রাশিয়া সমানভাবে পাল্টা জবাব দেবে।

পুতিন বলেন, রাশিয়ার প্রতিক্রিয়া শুধু যে এলাকায় রুশ জাহাজ জব্দ করা হবে, সেখানেই সীমাবদ্ধ থাকবে না। প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় মস্কো যেকোনো জায়গায় পালটা ব্যবস্থা নিতে পারে। এমনকি প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের দায়িত্বাধীন এলাকাতেও রুশ পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

রুশ নাবিকদের নিরাপত্তার বিষয়েও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন পুতিন। তিনি জানান, এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে তাদের কাছ থেকে প্রস্তাব চাওয়া হয়েছে।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার কথিত ‘শ্যাডো ফ্লিট’-এর বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর চাপ এবং রুশ জাহাজ আটকের ঘটনা বাড়ার মধ্যেই পুতিনের এই সতর্কবার্তা এলো।

তবে পুতিনের বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত কোনো পশ্চিমা দেশের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে রুশ প্রেসিডেন্ট একই সঙ্গে বলেছেন, জাতীয় নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে পারস্পরিক স্বার্থের প্রতি সম্মান দেখিয়ে সমঝোতায় পৌঁছাতেও মস্কো প্রস্তুত।

বিশ্লেষকদের মতে, রুশ জাহাজ আটকের ঘটনাকে কেন্দ্র করে মস্কো ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ঘিরে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।