সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

গাজায় শান্তি চায় না ইসরায়েল: তুরস্ক

গাজায় শান্তি চায় না ইসরায়েল: তুরস্ক
ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
নিরস্ত্রীকরণ চুক্তিতে হামাস সম্মত হলেও গাজায় ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। এতে প্রমাণ হয় যে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তির কোনো ইচ্ছা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নেই। সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে এই মন্তব্য করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহুর একমাত্র লক্ষ্য ফিলিস্তিনিদের নিজ মাতৃভূমি থেকে তাড়ানো। তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার সব উদ্যোগ নস্যাৎ করতে চান।

তুরস্ক আরও জানায়, নেতানিয়াহুর পদক্ষেপগুলো অঞ্চলের ভঙ্গুর ভারসাম্য নষ্ট করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর কূটনৈতিক মধ্যস্থতার চেষ্টাও তিনি পণ্ড করছেন।

পরিস্থিতির ভয়াবহতা নিয়ে বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহুর সামরিক মনোভাবের কারণে পুরো মধ্যপ্রাচ্য তীব্র সংঘাতময় অঞ্চলে পরিণত হচ্ছে। তার এই নীতির বিরুদ্ধে বৈশ্বিক সম্প্রদায়কে এখন আরও কঠোর ও ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।

ওমানের সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে: ইরান
গাজায় শান্তি ফেরাতে সম্প্রতি একটি পরিকল্পনার কথা জানায় যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব তোয়াক্কা না করেই রোববার ফের হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ১৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

সূত্র: আলজাজিরা
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।