সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বললেন নেইমার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বললেন নেইমার
ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে আর খেলবেন না নেইমার জুনিয়র। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই তারকা ফুটবলার।

মঙ্গলবার (২৮ জুলাই) কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ৩৪ বছর বয়সী নেইমার। সেখানেই তিনি জাতীয় দল থেকে বিদায়ের সিদ্ধান্ত নিশ্চিত করেন।

নেইমার বলেন, “জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।”

২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপার স্বপ্ন নিয়ে খেলতে নেমেছিল ব্রাজিল। তবে শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় দলটি। সেই ম্যাচেই পেনাল্টি থেকে গোল করেছিলেন নেইমার। বিশ্বকাপ শেষে তিনি জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। এবার আনুষ্ঠানিকভাবেই বিদায়ের ঘোষণা দিলেন।

২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় নেইমারের। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ১৩০টি ম্যাচে ৮০টি গোল করেন এবং ৫৯টি অ্যাসিস্ট দেন। দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হলেও বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি তার।

জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন নেইমার। ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে বদলি হিসেবে নেমে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই জয়ে কোপা সুদামেরিকার শেষ ষোলো নিশ্চিত করেছে সান্তোস। পরের পর্বে তাদের প্রতিপক্ষ হবে ইকুয়েডরের মাকারা।

সম্প্রতি সতীর্থদের অপমান করেছেন—এমন অভিযোগও নাকচ করেছেন নেইমার। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে ‘সম্পূর্ণ মনগড়া’ দাবি করে তিনি বলেন, ম্যাচের পর তিনি শুধু দলের আরও ভালো খেলার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। অধিনায়ক হিসেবে সেটিই ছিল তার দায়িত্ব।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।