সরাইলে অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজি চালক নিহত.
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় জামাল মিয়া (৩২) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টা ২০ মিনিটে উপজেলার কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত জামাল মিয়া সরাইল উপজেলার নোয়াগাঁও কানিউচ্চ গ্রামের মন মিয়ার ছেলে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে জামাল মিয়া সিএনজি নিয়ে কুট্টাপাড়া এলাকায় মহাসড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় তাঁর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যায়।খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় সিএনজি চালক জামাল মিয়া নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে গেছে। ঘাতক গাড়ি ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় জামাল মিয়া (৩২) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টা ২০ মিনিটে উপজেলার কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল মিয়া সরাইল উপজেলার নোয়াগাঁও কানিউচ্চ গ্রামের মন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে জামাল মিয়া সিএনজি নিয়ে কুট্টাপাড়া এলাকায় মহাসড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় তাঁর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় সিএনজি চালক জামাল মিয়া নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে গেছে। ঘাতক গাড়ি ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।