শিক্ষার উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
শিক্ষার উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়.
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।উপজেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।সভায় নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা বক্তব্য দেন।আলোচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম এবং খেলাধুলার সুযোগ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের সার্বিক উন্নয়নে করণীয় নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে। তাদের মেধা বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।সভায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা এ উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও খেলাধুলার সুযোগ বাড়লে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরির পথও প্রসারিত হবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
উপজেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সভায় নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা বক্তব্য দেন।
আলোচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম এবং খেলাধুলার সুযোগ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের সার্বিক উন্নয়নে করণীয় নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে। তাদের মেধা বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা এ উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও খেলাধুলার সুযোগ বাড়লে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরির পথও প্রসারিত হবে।