সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সরাইলে হত্যার পর লাশ গুমের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার নরসিংদীতে

সরাইলে হত্যার পর লাশ গুমের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার নরসিংদীতে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যার পর লাশ গুম করার ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৯ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি যৌথ আভিযানিক দল 

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার মামলা নম্বর-২০, পেনাল কোড ১৮৬০-এর ধারায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি সাইমন মিয়াকে (২০) গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাইমন মিয়া নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকার সুমন মিয়ার ছেলে।

র‌্যাব-৯ সূত্র জানায়, এর আগে একই মামলায় তদন্তে প্রাপ্ত আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছিল।

র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।