সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

অনলাইন জুয়ার আসরে র‌্যাবের অভিযান: এজেন্টসহ আটক ৮

অনলাইন জুয়ার আসরে র‌্যাবের অভিযান: এজেন্টসহ আটক ৮
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের প্রাণকেন্দ্রে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার (বেটিং) আসর থেকে মূল এজেন্টসহ ৮ জনকে হাতেনাতে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

বুধবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে শহরের নিউ মার্কেট সংলগ্ন ‘শফিক প্লাজা’য় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শফিক প্লাজার চতুর্থ তলায় আকস্মিক অভিযান চালায় র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল। অভিযান চলাকালে সেখানে ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে জুয়া (বেটিং) খেলা অবস্থায় চক্রের এজেন্টসহ ৮ জনকে হাতেনাতে আটক করেন র‌্যাব সদস্যরা। 

এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরনবী জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে অনলাইনে বেটিং সাইটের মাধ্যমে জুয়া পরিচালনা করে আসছিল। হাতেনাতে আটক হওয়া এই ৮ জনের বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে এবং সমাজ থেকে অপরাধ ও অনলাইন জুয়া নির্মূলে র‌্যাবের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে, কঠোর হুঁশিয়ারি দেন এই র‌্যাব কর্মকর্তা। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব সূত্রে জানা যায়।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।