রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

নীলফামারীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নীলফামারীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
নীলফামারীর কিশোরগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ রজিউল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৭ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল অভিযানটি চালায়। কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর কাছারী বাজার এলাকায় অভিযান চালিয়ে রজিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

রজিউল ইসলাম ওই উপজেলার হিয়া মামুদের ছেলে। তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ জানায়, রজিউল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান বলেন, জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, গ্রেপ্তার রজিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।