সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

নিখোঁজের ৬ দিন পর দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিখোঁজের ৬ দিন পর দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি বাজারে একটি বন্ধ দোকান ঘর থেকে হাবিবুল্লাহ (৩৮) নামের এক আদম ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে ‘হাবিবুল্লাহ স্টিল ফার্নিচার’ নামের দোকানটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাবিবুল্লাহ উপজেলার পান্টি গ্রামের হামিদ মুসল্লির ছেলে। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। পরবর্তীতে দেশে ফিরে স্টিল ফার্নিচার ব্যবসার আড়ালে আদম ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। আদম ব্যবসাকে (বিদেশে জনবল পাঠানোর ব্যবসা) কেন্দ্র করে তার বিরুদ্ধে কয়েকটি মামলাও বিচারাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ জুলাই) রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ থাকলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি সচল ছিল। নিহতের স্ত্রী ও একমাত্র সন্তান বেশ কিছুদিন ধরে ঝিনাইদহে বাবার বাড়িতে অবস্থান করছেন।

ঘটনার দিন সকালে দোকান থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানের বাঁশের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার পচনশীল ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় পচনশীল মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।